Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে এনসিপির নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫

এনসিপি নেত্রী জান্নাতারা রুমি। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রী জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগের জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হোস্টেলের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, জান্নাতারা রুমী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই হোস্টেলে বসবাস করছিলেন। নিহত জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর