Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ দলের জরুরি সংবাদ সম্মেলন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৫:১৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৭

ঢাকা: জামায়াতসহ ১১ দলের চূড়ান্ত আসন সমঝোতার বিষয় জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে আবার স্থগিত করেছে ১১দল।

বুধবার (১৪ জানুয়ারি) ১১ দলের লিয়াঁজো কমিটির পক্ষে এই সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়ে সকালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সকালে সংবাদ সম্মেলনের আহ্বান জানান। এরপর তিনিই আবার সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলন স্থগিত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেন।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

জানা গেছে, চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতা না হওয়ায় এটি স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছে, ইসলামি আন্দোলন বাংলাদেশ যতগুলো আসন দাবি করেছে তা জোটের অন্যরা মানতে রাজি না। তবে সমঝোতার চেষ্টা চলছে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর