Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীন থেকে নতুন চারটি জাহাজ কেনার চুক্তি সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯

-ছবি : সংগৃহীত

ঢাকা: চীন থেকে চারটি নতুন জাহাজ কিনতে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে এ চুক্তিতে সই করেন।

চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এজন্য ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কিনতে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

বিজ্ঞাপন

চুক্তি সই অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন চারটি জাহাজ সংগ্রহ প্রকল্প বাংলাদেশের জাহাজ চলাচল ক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য আরও সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে। চীন বাংলাদেশের সব মানুষের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ অব্যাহত রাখবে, চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করবে এবং বাংলাদেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনবে।’

নতুন চারটি জাহাজ প্রকিউরমেন্ট প্রকল্প চীন-বাংলাদেশ আন্তঃসরকার সহযোগিতা প্রকল্প, যা চীন সরকার কর্তৃক প্রদত্ত ছাড়ের ঋণ দ্বারা অর্থায়ন করা হয়। এই চারটি জাহাজ বাংলাদেশের জন্য নতুনভাবে তৈরি হবে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর