Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বুধবার দিবাগত রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক বিষয় এবং চলমান জাতীয় ইস্যু নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর