Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজাকে পাবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৩

হাঁটুর ইনজুরিতে বেশ কয়েকদিন ধরেই মাঠের বাইরে আছেন তিনি। লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরীর মাঠে ফিরতে ঠিক কতোটা সময় লাগবে, সেটা নিশ্চিত করে বলতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। হামজার এই ইনজুরিতে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশও। বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য আশাবাদী, সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন হামজা।

এশিয়ান কাপ বাছাইয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফেব্রুয়ারির শুরুতে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে হামজা চোট পাওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই অনিশ্চয়তা অবশ্য পুরোপুরি কাটেনি এখনও।

বিজ্ঞাপন

তবে কাবরেরার আশা, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন হামজা, ‘আমি হামজার সাথে এবং লেস্টার সিটির চিকিৎসকের সাথেও যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক। আশা করি, ওর রিকভারি খুব ভালোভাবেই হবে। শোমিতের (সোম) সাথেও কথা হয়েছে। গত পরশু তার সাথে কথা বলছিলাম। সে যত দ্রুত সম্ভব ক্যাম্পে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি, আমরা তাকে ঢাকার ক্যাম্পেই পাওয়ার চেষ্টা করব। সে পুরোপুরি ফিট আছে।’

হামজাকে নিয়ে অবশ্য তাড়াহুড়ো করতে রাজি নন কাবরেরা, ‘হামজার বিষয়ে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের জানা মতে, মার্চের মাঝামাঝি তার মাঠে ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করব সে কবে ক্যাম্পে যোগ দেবে। সবকিছু ঠিক থাকলে, সে ইতিবাচক আছে এবং আমরাও আশাবাদী যে, অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর