Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হচ্ছে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া সংসদের প্রথম অধিবেশনে অন্তবর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশন আহ্বান করবেন, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর