Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারচুপির অভিযোগে হাইকোর্টে দুই আসনে ভোট পুনর্গণনার আবেদন বিএনপি’র

স্টাফ করেসপন্ডেট
১ মার্চ ২০২৬ ১২:৪৫ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৩:৫২

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি প্রার্থীরা। আবেদনে ওই দুই আসনের ভোট পুনর্গণনার নির্দেশনা চাওয়া হয়েছে।

রাজশাহী-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। অন্যদিকে পাবনা-৪ আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।

রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন দুটি শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দুই আসনের নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। পাশাপাশি ওই দুই আসনের বিজয়ী প্রার্থীদের প্রতি নোটিশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালত আগামী ১১ মে আবেদনগুলোর শুনানির দিন ধার্য করেছেন।

বিএনপির প্রার্থীদের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর