Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬ ১৬:২৩ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৬:৫১

স্যাটেলাইট ফুটেজে ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় দেশটির গুরুত্বপূর্ণ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ইরান।

রোববার (২ মার্চ) জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স-এর বরাতে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির বোর্ড অব গভর্নরসের বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গতকাল আবারও তারা ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ-এর ওপর হামলা চালিয়েছে।’

নাতাঞ্জ ইরানের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই স্থাপনায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর