Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬ ২৩:৫৬ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১০:২৫

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: এপি

ইরানে দুইটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শুক্রবার (২৭ মার্চ) বিসিসির খবরে এ তথ্য জানা গেছে।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

আইআরএনএ মারকাজি প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আইআরজিসির সংশ্লিষ্ট সংবাদ সংস্থা  ফার্স নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, দ্বিতীয় হামলাটি ইয়াজদ প্রদেশের আরদাকানে অবস্থিত ইয়েলোকেক (ইউরেনিয়াম কনসেন্ট্রেট) উৎপাদন কেন্দ্রে চালানো হয়।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় স্থাপনার বাইরে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর