Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় হেরোইন বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৬:৫৫

পাবনা: পাবনায় হেরোইন বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পাবনার স্পেশাল ও জেলা জজ আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এ রায় দেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. সুজন হোসেন সদর উপজেলার মাদক সাম্রাজ্য নামে পরিচিত লস্করপুর দক্ষিণ পাড়ার মো. মনসুর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গোপন সুত্রের মাধ্যমে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ গত ২৪ ফেব্রুয়ারি সদর উপজেলার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পুরিয়া (৬৫ গ্রাম) হেরোইনসহ মাদক ব্যবসায়ী সুজনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তানভীর বাদী হয়ে পাবনা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। এ মামলায় আসামি পরে জামিন নিয়ে পলাতক থাকেন এবং দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলায় সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু এবং আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর