Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

ইবি করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৩:১৬ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৬:৩০

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে নিহত শিক্ষিকার অফিস কক্ষে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঠিক ও প্রয়োজনীয় রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে প্রদানের জন্য বলা হয়েছে।

কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।

বিজ্ঞাপন

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব গোলাম মওলা বলেন, চিঠি পাওয়া মাত্রই কমিটির আহ্বায়কের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, আমি মাত্রই চিঠি পেয়েছি। আগামীকাল কমিটির সবাইকে বিষয়টি অবগত করে পরশুদিন (সোমবার) সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে মিটিং দিয়েছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর