Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১২:২৬ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৪:৩৯

ঢাকা: কুমিল্লা-১৪ আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

অন্যদিকে সিরাজগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম. আকবর আলী। এ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। পৃথক আবেদনে দুই আসনের ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগের ক্ষেত্রে ‘নির্বাচনি আবেদন’ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর