Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধবিরতিতে আগ্রহী ইরান, তবে চুক্তিতে রাজি না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ০৮:৩৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আগ্রহ দেখালেও তিনি এখনই কোনো চুক্তিতে যেতে প্রস্তুত নন, কারণ প্রস্তাবিত শর্তগুলো এখনও যথেষ্ট সন্তোষজনক নয়।

শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া প্রায় ৩০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ শর্তগুলো এখনও যথেষ্ট ভালো নয়।’ তবে তিনি কী ধরনের শর্ত চান, সে বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান।

তিনি ইঙ্গিত দেন, সম্ভাব্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হবে ইরানের সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি ত্যাগের প্রতিশ্রুতি।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, বৈশ্বিক তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কাকে তিনি গুরুত্বহীন বলে উড়িয়ে দেন।

এ সময় ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতার অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, তিনি আদৌ জীবিত আছেন কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ইরান অন্যান্য দেশে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, শনিবার খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দ্বীপটির অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং প্রয়োজনে সেখানে আরও হামলা চালানো হতে পারে।

এদিকে ইরানে চলমান সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এসবের উৎপাদন সক্ষমতা ধ্বংস করেছে এবং খুব শিগগিরই সেগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যাবে।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে সংঘাতের সূচনা হয়। এরপর ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে পালটা হামলা চালায়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর