Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৫:৪২

যশোর: যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় প্রথম জামায়াতে নামাজ আদায় করেন তিনি।

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় প্রতিমন্ত্রী অমিত বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট চলছে। সংকট মোকাবেলায় সরকার কাজ করছে। এজন্য জনগণের সহযোগিতা জরুরি। সংকট মোকাবেলায় জনগণকে মিতব্যায়ী হতে হবে। কারণ যুদ্ধ থেমে গেলেও যুদ্ধের ক্ষত বিশ্বব্যাপী ফুটে উঠবে। সারা বিশ্বের মানুষের সংকট মোকাবেলার প্রস্তুতি রয়েছে। আমাদের সরকারও প্রস্তুতি নিচ্ছে। জনগণ হিসেবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্য দেন- যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নামাজে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।

যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দুটি জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর