Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুটি শেষে পতন দিয়ে যাত্রা শুরু পুঁজিবাজারের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৬:০০ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৮:১২

শেয়ারবাজার। ফাইল ছবি

ঢাকা: ঈদের আগে শেষ কার্যদিবস উত্থান দিয়ে ছুটিতে গিয়েছিল পতন দিয়ে উভয় পুঁজিবাজার। তবে সাত দিনের ছুটি শেষের পরবর্তী প্রথম কার্যদিবস (২৪ মার্চ) পতন শুরু লেনদেন হয়েছে। এদিন ৬২ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর কমেছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৫ পয়েন্টে। যা ঈদের আগে শেষ কার্যদিবস বেড়েছিল ৩৫ পয়েন্ট।

আজ ডিএসই-তে ৪৯২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬০ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩২ কোটি ১৭ লাখ টাকার বা ৭ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২১টির বা ৩০.৯৫ শতাংশের। আর দর কমেছে ২৪৩টির বা ৬২.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২টির বা ৬.৯১ শতাংশের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৬৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬৭টির এবং পরিবর্তন হয়নি ২১টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯২১ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর