Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে ভাবনায় ভিয়েতনাম কোচ

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৬ ১১:৪৭

কাগজে কলমে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তারা। তবে সাম্প্রতিক সময়ে বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে ভিয়েতনাম। বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভিয়েতনাম কোচ কিম সাং সিকের মতে, এই বাংলাদেশকে হারাতে বেশ বেগ পেতে হবে ভিয়েতনামকে।

প্রীতি ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ মূলত ম্যাচটি খেলছে আগামী ৩১ মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতি হিসেবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকলেও প্রতিপক্ষে সামর্থ্য নিয়ে সংশয় নেই ভিয়েতনাম কোচের। তার মনে হচ্ছে, হাভিয়ের কাবরেরার বর্তমান দল আগের চেয়ে শক্তিশালী অনেক।

বিজ্ঞাপন

হামজাকে আটকাতে ভিডিও বিশ্লেষণ করার কথাও জানালেন কিম সাং সিক, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত, বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কয়েকজন এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছিল। আমি বিশ্বাস করি, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর