Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:১৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:৫৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম-এর সঙ্গে বৈঠককালে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ অনুদানের কথা জানান।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মার্কিন দূতাবাস জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঐতিহাসিক মুঘল আমলের মুসা খান মসজিদ পুনরুদ্ধারের জন্য ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)’ থেকে ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ অনুদানের মাধ্যমে গত ২৫ বছর ধরে চলা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও গভীর হলো বলে দূতাবাস মনে করে।

বিজ্ঞাপন

মার্কিন দূতাবাস আরও জানায়, এএফসিপি’র আওতায় এখন পর্যন্ত দেশজুড়ে ১৩টি প্রকল্পে ১০ লাখ ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের অংশীদারিত্বে মার্কিন যুক্তরাষ্ট্র মসজিদটির ইসলামী স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার করবে, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর