Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় ডিগ্রি বা কোন প্রোগ্রামে ভর্তি হওয়া নিষিদ্ধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৪:২৬

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় সেখানে অবস্থানকালে ডিগ্রি বা কোন প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে মার্কিন প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তথ্যটি নিশ্চিত করে।

দূতাবাসের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

সেখানে আরও বলা হয়েছে, অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর