Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৩:০৪ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:০৭

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর না থাকলেও নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে।
বর্তমানে ৭৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।

ময়মনাসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনুদ্দিন খান জানান, গত ১৭ মার্চ থেকে আজ শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৭১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮৪ শিশু। এ পর্যন্ত ১০ শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর