Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিংড়ায় পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৬:০১

নাটোর: নাটোরের সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) উপজেলার চৌগ্রাম ও ২০ এপ্রিল সোমবার (২০ এপ্রিল) চামারী ইউনিয়নে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে শ্রী সুমন কুমার (৩৫) এবং ৫ নম্বর চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে মো. সজল মোল্লা (২৪)।

নিমাকদমা এলাকাবাসী জানায়, গতকাল ১৯ এপ্রিল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের পুকুরে সেচ দিতে যায় সুমন কুমার। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

এদিকে আজ সোমবার সকালে উপজেলার নিজ জমিতে মোটর পাম্প দিয়ে সেচ দিতে যান মহিষমারী কাচারিপাড়া গ্রামের সজল মোল্লা। সেখানে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, দুটি অপমৃত্যুর মামলা হয়, মামলার তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর