Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ির নিরাপত্তা হাতের মুঠোয়, যানবাহনের স্মার্ট নিরাপত্তা নিশ্চিতে বন্ডস্টাইন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৬:০৫

ঢাকা: দেশজুড়ে যানবাহনের স্মার্ট নিরাপত্তা নিশ্চিত করতে রানার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেড নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রামে তাদের বিটিআরসি (বিটিআরসি) অনুমোদিত জিপিএস ট্র্যাকিং সেবা ‘ট্র্যাক মাই ভেহিক্যাল’র নতুন ডিলার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় ডিজিটাল নিরাপত্তা পৌঁছে দেওয়াই বন্ডস্টাইনের লক্ষ্য।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেড এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক পর্যায়ে গ্রাহক সেবা আরও সহজতর করতে বন্ডস্টাইন স্থানীয় উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছে। এখন থেকে নোয়াখালীর মাইজদী কোর্টের বড় মসজিদ মোড়ে নিউ ডাইমেনশন এবং ফেনীর ছাগলনাইয়ার কলেজ রোডে নিউ বিসমিল্লাহ মটরস বন্ডস্টাইনের যাবতীয় সেবা প্রদান করবে। চট্টগ্রামে সেবার পরিধি বাড়াতে মুরাদপুরের সিরাজ শপিং কমপ্লেক্সে চৌধুরী মোহাম্মদ জিয়া-এর মালিকানাধীন রিজিয়া অটো এন্ড ব্যাটারি হাউস এবং পাঁচলাইশের বাদুরতলায় মোহাম্মদ মাহবুবুল ইসলাম-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. বি. করপোরেশন অথোরাইজড ডিলার হিসেবে কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বন্ডস্টাইনের সিইও মীর শাহরুখ ইসলাম বলেন, বন্ডস্টাইন সবসময় বিটিআরসি-এর নিয়ম মেনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলের পরিবহন খাতের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই দক্ষ স্থানীয় উদ্যোক্তাদের সাথে যুক্ত হয়েছি। আমাদের লক্ষ্য হলো দেশীয় উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে বন্ডস্টাইনকে এই অঞ্চলের এক নম্বর আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা।

‘ট্র্যাক মাই ভেহিক্যাল’ জিপিএস ট্র্যাকারটি মূলত গাড়ি চুরি রোধ ও রিয়েল-টাইম লোকেশন শনাক্ত করার পাশাপাশি দেশীয় প্রকৌশলীদের উদ্ভাবিত এই সিস্টেমে গ্রাহকরা পাচ্ছেন ৫ বছরের পূর্ণাঙ্গ সার্ভিস ওয়ারেন্টি এবং ৩৬৫ দিন ২৪ ঘণ্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। নিজস্ব সার্ভার ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় এই সেবাটি অত্যন্ত নির্ভরযোগ্য ও সুরক্ষিত। নতুন এই ডিলার পয়েন্টগুলোর মাধ্যমে গ্রাহকরা এখন থেকে স্থানীয়ভাবেই দ্রুত ডিভাইস ইনস্টলেশন ও সাপোর্ট গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর