Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২০:২৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২৩:২৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। টানা দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তির ফলে এখন থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ সুবিধা পাবেন না। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

একই কারণে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংককেও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ব্যাংকের ক্ষেত্রেও শেয়ার ক্রয়ে ঋণ সুবিধা বন্ধ থাকবে।

এদিকে ক্যাটাগরি অবনমনের ঘোষণার প্রভাব পড়েছে শেয়ারদরে। দিনটির লেনদেন শুরুর দিকে ইসলামী ব্যাংকের শেয়ার দর ছিল ৩৪ টাকা ৭০ পয়সা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর কমে দুপুর ১২টার দিকে ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনও কোম্পানি ধারাবাহিকভাবে লভ্যাংশ দিতে ব্যর্থ হলে বিনিয়োগকারীদের আস্থা কমে যায়; যার সরাসরি প্রভাব পড়ে শেয়ারদর ও লেনদেনে। ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি সাধারণত কোম্পানির আর্থিক দুর্বলতার ইঙ্গিত বহন করে এবং এতে বিনিয়োগ ঝুঁকি বেড়ে যায়।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর