Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লভ্যাংশ দিতে না পারায় ‘জেড’ ক্যাটাগরিতে আরো ১০ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ৩ মে ২০২৬ ১৭:১৪

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে বাজারে তালিকাভুক্ত আরো ১০টি ব্যাংককে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (০৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ১০ ব্যাংকের শেয়ার লেনদেনের জন্য ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।

ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

বিজ্ঞাপন

‘জেড’ হলো পুঁজিবাজারে বাজারের লেনদেন ক্যাটাগরিগুলোর মধ্যে সর্বনিম্ন ক্যাটাগরি। এই বিভাগের কোম্পানিগুলো দুর্বল ও জাঙ্ক স্টক হিসেবে পরিচিত।

ডিএসই জানায়, পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর কারণে ব্যাংকগুলোর শেয়ার কিনতে কোনো ঋণ পাওয়া যাবে না, যা আজ থেকে কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একই কারণে ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক-কে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ওই ব্যাংকগুলোর শেয়ার কিনতেও ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর