Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেট
১৮ মে ২০২৬ ১৬:২০

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: সব নাগরিকের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি এবং আইনি কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না। তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন নিশাত মাহমুদ।

রুলে বলা হয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানাতে হবে।

আইনজীবী জানান, প্রস্তাবিত কমিটি সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে তদারকি, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দেবে। পাশাপাশি তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

এ নির্দেশনা বাস্তবায়নে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর