Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ও চট্টগ্রামসহ ৮ অঞ্চলে সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১০:৪০ | আপডেট: ১৯ মে ২০২৬ ১২:৪৭

মেঘলা আকাশ। ফাইল ছবি

ঢাকা: দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যা ৬টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৯ মে) আবহাওয়া অধিদফতরের সকালে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এই সময় এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর