Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১২:৫২ | আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:২০

ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বায়ুদূষণ বাড়াছে। সোমবার (২৫ মে) সকাল ১১টা ৩০মিনিটে দেয়া লাইভ আপডেটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় শীর্ষ আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সর্বশেষ তথ্যানুযায়ী, এই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ৯৯, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু এর ঠিক আগেই সকালের দিকে ঢাকার স্কোর ছিল ১০২। সেই বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছিল। লাইভ র‍্যাংকিংয়ের তথ্য অনুযায়ী, ৩০২ স্কোর নিয়ে বিপজ্জনক বা ক্ষতিকর ক্যাটাগরিতে বৈশ্বিক দূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে ২৩৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ এবং ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তাকে ‘ভালো’ হিসেবে বিবেচনা করা হয় এবং ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয় গণ্য করা হয়।

তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় এবং স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে সামগ্রিকভাবে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যে অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর