Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১০:৪৭

ঢাকা: রাজধানী ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’ বা মাঝারি পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, বর্তমান তালিকায় ঢাকা ৩২তম অবস্থানে রয়েছে এবং এই সময়ে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ৭৩, যা মাঝারি মানের বায়ু নির্দেশ করে।

এদিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির একিউআই স্কোর ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউ এয়ারের এই তালিকায় জাকার্তার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (স্কোর ১৫৫৮), তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৪), চতুর্থ স্থানে বাহরাইনের মানামা (১৪৫) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৩২)। এই শহরগুলোর বায়ুমান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’, ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর