Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৩:৩২ | আপডেট: ২৫ মে ২০২৬ ১৩:৩৬

প্রতীকী ছবি

ঢাকা: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন এবং লিকেজ বা লিক মেরামতের জরুরি কাজের জন্য আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, তারাবো বিশ্বরোড থেকে শুরু করে রূপসী, বরপা এবং ভুলতা মোড় পর্যন্ত বিস্তৃত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি গ্যাস লাইনের আওতায় থাকা এবং এর সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়া নারায়ণগঞ্জের মুড়াপাড়া, কাঞ্চন এবং হাটাবো এলাকাতেও আবাসিক বা গৃহস্থালিসহ সব ধরনের গ্রাহকেরা এই নির্দিষ্ট সময়ে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। পাইপলাইন রক্ষণাবেক্ষণের এই জরুরি কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হচ্ছে, সেজন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর