Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ দোকানি পুলিশ হেফাজতে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৩:০২

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধ দোকানদারকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২ জুন) বিকেলে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লক পাবলিক স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের বয়স প্রায় ৮০ বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি আইসক্রিম কিনতে এলাকার একটি মুদির দোকানে যায়। এ সময় দোকানে অন্য কোনো ক্রেতা না থাকায় দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ঘেরাও করে রাখেন। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের খবর পাওয়া গেছে। তবে ঘটনাটি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার পর্যায়ে পড়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে হালিশহর এলাকা থেকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর