Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১০:৪২ | আপডেট: ৪ জুন ২০২৬ ১৪:১৮

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার কিছু স্থানে সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টির আশঙ্কা নিয়ে পৃথক সতর্কবার্তা দিয়েছে অধিদফতর। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আপাতত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকা ও এর আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজকের বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে হবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর