Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৩ অঞ্চলে নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১১:১৮ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৩:৩০

ফাইল ছবি

ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিফতর।

রোববার (১২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এই সতর্কতা কার্যকর থাকবে।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে জনজীবন ও নৌ চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর