Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ জুন

স্টাফ করেসপন্ডেট
৪ জুন ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ৪ জুন ২০২৬ ২০:১৩

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৫ জুন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৪ জুন) মামলার সপ্তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় প্রসিকিউশন সময়ের আবেদন জানায়। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, সাক্ষীর অনুপস্থিতির কারণে এদিন কোনো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। ফলে মামলার পরবর্তী কার্যক্রম আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এদিন সকালে কারাগার থেকে জুনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাক্ষ্যগ্রহণ না হওয়ায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। অপরদিকে মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নিয়েছিলেন একই ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর