Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ও নদীবন্দরে সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ২০:৫৫ | আপডেট: ৪ জুন ২০২৬ ২২:১৭

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা এক পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর