Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুনের ছয় দিনে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৮:৫১ | আপডেট: ৭ জুন ২০২৬ ২২:২৬

-ছবি : প্রতীকী

ঢাক‌া: চলতি জুনের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ১ থেকে ৬ জুন পর্যন্ত সময়ে এ পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (৭ জুন) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জানান।

এর মধ্যে ৪ থেকে ৬ জুন—এই তিন দিনে এসেছে ২০ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। তবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের প্রথম ছয় দিনের রেমিট্যান্স প্রবাহ কমেছে। ২০২৫ সালের ১ থেকে ৬ জুন সময়ে দেশে এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। সে হিসাবে এবার প্রবাহ প্রায় ২০ দশমিক ৭৮ শতাংশ কম।

বিজ্ঞাপন

যদিও মাসভিত্তিক প্রবাহে কিছুটা ধীরগতি দেখা গেছে, সামগ্রিকভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৬ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৪৪ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৮৩৬ কোটি ৮৯ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ১৭ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং ব্যবস্থায় নানা উদ্যোগ এবং প্রণোদনা সুবিধার কারণে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে মাসভিত্তিক ওঠা-নামা স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর