Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১১:২২ | আপডেট: ৮ জুন ২০২৬ ১১:২৩

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার পুর্ব পিয়ারাপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই রুহিতের (২০) অবস্থা আশংকাজনক। এ সময় খুনিরা পালিয়ে গেলেও দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সাথে মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এক পর্যায়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মধ্য বাক বিতন্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে।

এ সময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে রাকিব। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় সহোদর রুহিত ও রুমনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষনা করেন। আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় খুনিদের গ্রেফতারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর