Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো

ক্রীড়া ডেস্ক
১৯ জুন ২০২৬ ০৯:২১ | আপডেট: ১৯ জুন ২০২৬ ১৩:৩২

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কাজটা এগিয়ে রেখেছিল তারা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকেও হারিয়ে দিল বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। টানা দুই জয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে তারা। দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়েছে লুইস রোমোর করা একমাত্র গোলে। ১৯৯৮ সালে ফ্রান্সের পর তারাই প্রথম স্বাগতিক দল যারা প্রথম দুই ম্যাচে কোন গোল হজম না করেই পেয়েছে জয়ের দেখা। এই জয়ে এ গ্রুপ থেকে সেরা হয়ে পরের ধাপে যাওয়া অনেকটাই নিশ্চিত মেক্সিকোর।

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারানোর তরতাজা স্মৃতি নিয়ে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে এস্তাদিও গুয়াদালজারায় খেলতে নেমেছিল এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও গোল পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে মেক্সিকো ঘুঁড়ে দাঁড়িয়ে ঠিকই গোল আদায় করে নেয়। কোরিয়া গোলকিপার কিম সেউন গিউর গ্লাভস ফসকালে দারুণ প্লেসিংয়ে স্বাগতিকদের এগিয়ে নেন লুইস রোমো।

বিজ্ঞাপন

ম্যাচের ৭৫ মিনিটে অবশ্য রাউল জিমেনেসকে গোল করতে দেননি কোরিয়া কিপার দারুণ তৎপরতায় রাউলের শট রুখে দেন গিউ। এ গ্রুপের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ১-১ গোলে ড্র করায় সমীকরণটা এখন অনেকটাই উন্মুক্ত। মেক্সিকো ইতিমধ্যে নাম লিখিয়েছে রাউন্ড অব ৩২-এর। তারাই সম্ভবত হবে গ্রুপ সেরা।

গ্রুপের শেষ ম্যাচ ডে’তে জানা যাবে দ্বিতীয় হয়ে কারা যাবে পরের ধাপে। ২৫ জুন কোরিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেদিন একই সময়ে মেক্সিকোর প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর