Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় বাবাকে দাফনে সন্তানদের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৫:২৪ | আপডেট: ২১ জুন ২০২৬ ১৭:১০

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় জমির বিরোধের জেরে জলিল পন্ডিত নামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার মরদেহটি ওছিয়ত করে যাওয়া স্থানে দাফন করতে না দেওয়ার অভিযোগ উঠেছে তার কয়েকজন সন্তানের বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত জলিল পন্ডিত মোট ৫টি বিয়ে করেন এবং তার ৫টি সংসারে মোট ১০ জন সন্তান রয়েছে। শনিবার ভোরে তিনি বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ওছিয়ত মতে নির্ধারিত জমিতে তাকে সমাহিত করার জন্য কবর খোঁড়া শুরু হলে কবরের স্থান ও জমির ভাগ ভাটোয়ারা নিয়ে জলিল পন্ডিতের সন্তানদের মধ্যে জগড়া শুরু হয়। সন্তানদের একপক্ষের অভিযোগ,তার চতুর্থ সংসারের ছোট মেয়ে খাদিজা আক্তারের নামে গোপনে দলিল করে অধিকাংশ সম্পত্তি দিয়ে গেছেন এবং সে জমিতেই তাকে দাফন করতে হবে। আর এতেই বাঁধে বিপত্তি,আরেকপক্ষ সে দাবি মানেনি। কবরের জন্য স্থান নির্ধারণ নিয়েই মূলত বাবার লাশ দাফনের পরিবর্তে উঠানে রেখেই সন্তানদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে এবং স্বজন ও আশেপাশের লোকজন এগিয়ে এসে বাড়ির উঠানের এক কোণে দাফন করেন বৃদ্ধ জলিল পন্ডিতকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শশীভূষণ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মো.ফিরোজ আহমেদ বলেন, বর্তমানে জলিল পন্ডিতের ২ স্ত্রী রয়েছে। তার ১০ সন্তান, সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনার সূত্রপাত। পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সন্তানদের শান্ত করেছে,পরে মরদেহটি দাফন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাইনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর