Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনার দাম ভরিতে কমলো আরও ৫ হাজার ৪৮২ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৩:২১ | আপডেট: ২৪ জুন ২০২৬ ১৭:৫৫

প্রতীকী ছবি

ঢাকা: দেশের বাজারে সোনার ভরিতে আরও ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।

বুধবার (২৪ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দাম সকাল আজ ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর