Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোহরাওয়ার্দী-হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে ১৩ দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৬:০৭ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৯:১৫

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, নিটোর (পঙ্গু) হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে দালালবিরোধী অভিযানে ১৩ জন দালাল আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‍্যাব)।

সোমবার (২৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব-২ এর আভিযানিক দল এই তিন হাসপাতালে অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়ার্ডন লিডার নিফাজ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি এখানে একটি অসাধু দালালচক্রের কারণে সাধারণ রোগীদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। আজ আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হলো দালালচক্র চিহ্নিতকরণ ও গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ তৈরি।

বিজ্ঞাপন

তিনি বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দালালচক্র চিহ্নিতকরণ, সোহরাওয়ার্দী, পঙ্গু ও হৃদরোগ হাসপাতালে অভিযান চালানো হয়। এই অভিযান পরিচালনা করে নারীসহ ১৩ জন দালালকে আটক করি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবেন।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা বলেন, চলমান দালালবিরোধী অভিযানে আমাদের পক্ষ থেকে, হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করি। মাঝে মাঝে র‍্যাবের অভিযানের কারণে আমাদের কাজটা সহজ হয়েছে। দালালদের সঙ্গে সরকারি হাসপাতালের কোনো কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাইনি। এর আগে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চাকরি থেকে বাদও দেওয়া হয়েছিল।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর