Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে ২ কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ২০:১১ | আপডেট: ২ জুলাই ২০২৬ ২৩:২৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- চকবাজারের কামালবাগ এলাকার পলিথিন কারখানার শ্রমিক সাইফুল হাওলাদার (৩২) ও ভাটারা কোকোকোলা এলাকার ওয়েল্ডিং মিস্ত্রী আব্দুল বারী (২৪)।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে ভাটারা কোকোকোলা বাসায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হন আব্দুল বারী (২৪)। সহকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পৌনে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে চকবাজার কামালবাগ এলাকায় কারখানার মেশিনে বিদ্যুতায়িত হয় সাইফুল হাওলাদার (৩২)। সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে মৃত সাইফুলের সহকর্মী খোকন মিয়া জানান, সাইফুলের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সুলতান হাওলাদার। বর্তমানে চকবাজারের কামালবাগ পলিথিন কারখানায় থাকতেন সাইফুল। পলিথিন কারখানার শ্রমিকের কাজ করতো। গত রাতে কারখানায় মেশিনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন সাইফুল। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

মৃত আব্দুল বারীর সহকর্মী আবু রাসেল জানান, আব্দুল বারীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামে। তার বাবার নাম জাকির হোসেন। সে ভাটার কোকোকোলা এলাকায় একটি দোকানে মিস্ত্রীর কাজ করতো। বিকেলে কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজারের সামনে একটি ভবনে গ্রীলের ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভাটারা থানার মরদেহটি মর্গে রাখা হয়েছে। চকবাজরের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর