Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এনআইডির জরুরি সেবা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৩:০২ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৬:৫৯

‎ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

‎সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলামের সই করা এক চিঠিতে এই সিদ্ধান্তের বিষয়ে জানা গেছে।

‎নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ব্যতীত অন্য কোনো ক্যাটাগরির (ক-১, ক, খ-১, খ, গ-১, গ) এনআইডি সংশোধন সেবা কার্যক্রম নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আর চলবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সাথে জানানো হয়েছে যে, যেসব আবেদন অনলাইনে করার সুযোগ রয়েছে, সেগুলোর কোনো হার্ডকপি বা কাগজের ফাইল সরাসরি গ্রহণ করা হবে না।

‎এর আগে, নাগরিকরা জরুরি প্রয়োজনের ক-১, ক, খ-১ ও খ ক্যাটাগরির সংশোধনের জন্য নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে দ্রুত সমস্যার সমাধান করে নিতে পারতেন, যা এখন থেকে বন্ধ হচ্ছে। তবে সেবা প্রার্থীদের সুবিধার্থে কোন ক্যাটাগরির আবেদন কারা নিষ্পত্তি করবেন, তা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

‎এখন থেকে ক-১ ক্যাটাগরির আবেদন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ক ক্যাটাগরির আবেদন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন। এছাড়া খ-১ ক্যাটাগরি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি জেলা নির্বাচন কর্মকর্তা, গ-১ ক্যাটাগরি অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গ ক্যাটাগরির আবেদনসমূহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায় থেকে নিষ্পত্তি করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর