Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৮:০৬

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ সময় পিকআপে থাকা ৭টি গরুর মধ্যে ছয়টি গরু মারা যায়।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুন্দাইল এলাকার আবু সাইদের ছেলে বিল্লাল, একই এলাকার আব্দুস সোবহানের ছেলে খুরশিদ এবং পিকআপ চালক খোকন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেল তিনটার দিকে পাকুন্দিয়ার সুখিয়া বাজার এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জ থেকে নরসিংদীগামী গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালকসহ তিনজন মারা যায়। এছাড়া পিকআপে থাকা সাতটি গরুর মধ্যে ছয়টি গরু ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। এদিকে আহতদের চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর