Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / মেসির আরেকটি রেকর্ডময় রাত

ক্রীড়া ডেস্ক
৮ জুলাই ২০২৬ ০৭:৪৫

তিনি মাঠে নামলেই যেন হয় নতুন রেকর্ড। মিসরের বিপক্ষে নাটকীয় এক ম্যাচেও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। তার রেকর্ড গড়া রাতেই মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।


আর্জেন্টিনার হয়ে কোন বিশ্বকাপে ভাগ বসালেন গুইয়ের্মো স্তাবিলের আটটি গোলের রেকর্ডে । স্তাবিল ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপে করেছিলেন ৮ গোল। এবার মেসিও করলেন ৮ গোল।


মেসিই প্রথম খেলোয়াড় যিনি বিশ্বকাপের নকআউট পর্বে গোল করলেন টানা ছয় ম্যাচে।

৩১
প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেললেন ৩১ ম্যাচ।

২১

একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে তার গোল ২১টি। কিলিয়ান এমবাপ্পের গোল ১৯টি।

বিজ্ঞাপন


বিশ্বকাপে মেসির অ্যাসিস্ট এখন ৯টি। তিনি পেছনে ফেললেন ডিয়েগো ম্যারাডোনার ৮ অ্যাসিস্টের রেকর্ড।

টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করলেন মেসি। এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডান ,কেপ ভার্দে ও মিসরের সঙ্গে করলেন একটি করে গোল।

৭৮
৭৮ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা দুই গোলে পিছিয়ে ছিল। বিশ্বকাপে এর আগে কোনো দল এত দেরি পর্যন্ত দুই গোলের বেশি পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ে গড়ানোর আগে ম্যাচ জিততে পারেনি। এর কারিগর মেসিই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর