Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় ধর্ষণ মামলায় ১৩ বছর পর আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৯:১০

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় ১৩ বছর পর রায়ে আসামি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ ড. এমদাদুল হক এ গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ মার্চ রাতে বারহাট্টায় নিজ বসতঘরে স্বামী-পরিত্যক্তা নারীকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত হেলাল। ধর্ষণের পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি দরবারের মাধ্যমে বিয়ের কথা বলার পর আসামি হেলাল ধর্ষণের ঘটনা ও সন্তানের পিতৃত্ব স্বীকার করেননি। পরে ১৩ জুলাই বারহাট্টা থানায় মামলা করা হয়। এরপর তদন্ত শেষে ১১ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। ডিএনএ পরীক্ষায় তার পিতৃত্ব প্রমাণিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর