Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে বন্যা পরিস্থিতি অপরিবর্তীত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১২:৪৪ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৫:১৮

বান্দরবান: বান্দরবানে টানা ছয় দিনের ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সাত উপজেলায় নিম্মাঞ্চল প্লাবিত। সেই সাথে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বান্দরবান সদরের আর্মি পাড়া,শেরেবাংলা নগর,ওয়াপদা ব্রিজ এলাকা,বনানী স’ মীল এলাকা,ইসলামপুর,ব্রিগেড এলাকা,সাঙ্গু নদীর তীরবর্তী এলাকা,ক্যাচিংঘাটাসহ বেশ কিছুএলাকা প্লাবিত হয়েছে।

এদিকে ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বান্দরবান-কেরানীহাট সড়ক এবং বান্দরবান-রাঙ্গামাটি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টানা ভারি বর্ষণের ফলে জেলার লামা,আলীকদম, নাইক্ষংছড়ি, রুমা,থানচি এবং রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও সংযোগ সড়কগুলো ডুবে যাওয়ায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এঅবস্থায় জনগণকে সতর্ক করতে জেলার সাতটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, টানা বৃষ্টিপাতের কারণে পানিবন্দি ক্ষতিগ্রস্থদের আশ্রয়ের জন্য আমাদের বিদ্যালয়গুলোসহ সাত উপজেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে সবাইকে খিচুড়ি ও শুকনো খাবার দেয়া হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিস সকলে সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর