Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১০:১৬

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার বটতলা এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়নের পাটুল বাজার বটতলা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে সাগর মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাগর।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে।

নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলোম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় নাটোর সদরে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ভ্যানচালক চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নলডাঙ্গা থানা পুলিশের প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে শপআপ
১১ জুলাই ২০২৬ ১১:৪২

আরো

সম্পর্কিত খবর