Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ও জরুরি সতর্কতা জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৭:০৯

ঢাকা: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জেলাগুলোতে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের এক বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদফতর আজ রোববার (১২ জুলাই) এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে যে ভারতের মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে।

গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী এই সময়ের মধ্যে এসব পাহাড়ি জেলাসমূহে মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং এই বিপুল পরিমাণ বৃষ্টির কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার পাহাড়ের ঢালে ভূমিধস হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নির্ধারিত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

পাহাড়ি ঢাল বা অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে জীবন রক্ষার্থে অবিলম্বে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করাসহ জরুরি বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। স্থানীয় জনগণের মাঝে দ্রুত সতর্কবার্তা প্রচার করার পাশাপাশি নদী বা ঝিরির কাছাকাছি অবস্থান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ভূমিধসের পাশাপাশি আকস্মিক বন্যাও দেখা দিতে পারে।

দুর্যোগের এই সময়ে পরিবারের সদস্য, প্রতিবেশী, ভলেন্টিয়ার ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় সবাইকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধপত্র, টর্চ লাইট, মোমবাতি, ম্যাচ, কম পক্ষে ৩ দিনের কাপড় সাথে নেওয়ার এবং মূল্যবান কাগজপত্র সুরক্ষিত রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে প্রস্তুত রাখা, ঘরের কাছের নালা ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখা, গবাদিপশু ও পোষা প্রাণীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দেওয়া নির্দেশনা ও নিয়মিত পূর্বাভাস কঠোরভাবে মেনে চলার জন্য সরকারি সংস্থাটি বিশেষ নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর