Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২০:১৭

ঢাকা: পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়।

বদলির হওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর, পুলিশ সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদরদফতরে রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেল, পুলিশ সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেল, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দফতরে ও ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার।

বিজ্ঞাপন

অপর আরেকটি প্রজ্ঞপনে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানকে কুমিল্লা, ডিএমপির গুলশান জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল ইমরানকে ট্যুরিস্ট পুলিশ, সিরাজগঞ্জ উল্লাপাড়া সার্কেলের মানবেন্দ্র সরকারকে এপিবিএন, র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজী মো. লুৎফর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৯ জুলাই তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করবেন। অন্যাথায় ৩০ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর