Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১২:৩৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৫:৫৭

ফাইল ছবি।

ঢাকা: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে যে এই লঘুচাপটি আগামীতে আরও ঘনীভূত হতে পারে।

লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ভূত আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৫ জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হয়েছিল। লঘুচাপ সৃষ্টির পর থেকেই দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদফতর।

বর্তমান পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া কর্মকর্তা বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। তিনি আরও বলেন, সমুদ্রের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর