Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্যে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৬ ১৪:৩৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১৫:২১

প্রতীকী ছবি।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৭ জুলাই) দেশটির পররাষ্ট্র দফতর জানায়, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা ভ্রমণরত মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে বা এ অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে দেশভিত্তিক নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন এ সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক হওয়ার পরও দুই পক্ষের মধ্যে হামলা-পালটা হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর